অবশেষে সামনে এল শ্রদ্ধার বয়ফ্রেন্ডের নাম! তিনি কে জানেন?

অদিতি হীরা

সোনাক্ষী সিনহা তাঁর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, এই খবর সামনে আসতেই সিনেপ্রেমীদের মধ্যে বেশ চর্চিত বিষয় হয়ে উঠেছে । এবার প্রকাশ্যে এল শ্রদ্ধা কাপুরের বিশেষ বন্ধু রাহুল মোদীর সঙ্গে অভিনেত্রীর একটি ছবি ।

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তাঁদের দু’জনের একটি ছবি শেয়ার করতেই, শুরু হয়েছে নানা গুঞ্জন । সেই ছবিতে দু’জনের জামার রঙেরও রয়েছে মিল । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘দিল রাখ লে, নিন্দ তো বাপাস দে দে ইয়ার’

২০২৩ সালে তু ঝুটি ম্যা মক্কার ছবিতেই শ্রদ্ধা ও রাহুলের বন্ধুত্বের শুরু । সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন শ্রদ্ধা আর রাইটার ছিলেন রাহুল মোদী । এর পাশাপাশি রাহুল একজন অ্যাসিটেন্ট ডিরেক্টরও । সেখান থেকেই তাঁদের ডেটিং শুরু । তবে তাঁদের সম্পর্ক নিয়ে দু’জনেই ছিলেন স্পিকটি নট ।

আবার জামনগরে অনন্ত রাধিকার প্রি-ওয়েডিং-এর সময় একসঙ্গে দেখা গেছিল তাঁদের । মুম্বাই-এ একাধিক ডিনার ডেটে ও ক্যামেরাবন্দি হয়েছিলেন এই কাপল । এবার শ্রদ্ধা নিজেই তাঁদের সম্পর্কের কথা রিভিল করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে । চলতি বছরে ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুরের নতুন ছবি স্ত্রী টু । তার আগে তাঁর ব্যক্তিগত জীবনে বিশেষ বন্ধুর কথা সামনে আনলেন তিনি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube