।। বাবাই প্রধান ।।
টলিপাড়ায় আবারও এক নতুন জুটি। হ্যাঁ, গুঞ্জন তেমনই। পরিচালক শুভঙ্কর ভট্টাচার্যের হাত ধরেই জুটি বাঁধবেন সোহম মজুমদার ও দিতিপ্রিয়া রায়। ১৪ বছরের লম্বা বিরতির পর ফের বড় পর্দায় ছবির পরিচালনায় ফিরেছেন শুভঙ্কর ভট্টাচার্য। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হবে।

পরিচালক শুভঙ্কর ভট্টাচার্যের হাত ধরে টলিউড পেতে চলেছে নতুন জুটি! শোনা যাচ্ছে, শুভঙ্করের নতুন ছবিতে একসঙ্গে দেখা যাবে সোহম মজুমদার ও দিতিপ্রিয়া রায়। ১৪ বছরের লম্বা বিরতির পর ফের বড় পর্দায় ছবির পরিচালনায় ফিরেছেন শুভঙ্কর। তাঁর পরিচালনায় প্রথম ছবি ‘হাঁদা ভোঁদা’। এই ছবির মুখ্য আকর্ষণ ছিলেন মিঠুন চক্রবর্তী। এটি একটি কমেডি ঘরানার ছবি ছিল। যা বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর একাধিক রিয়ালিটি শো-এর পরিচালনা করলেও কোন ছবির পরিচালনায় দেখতে পাওয়া যায়নি তাঁকে।

সূত্রের খবর, এবারও শুভঙ্করের নতুন ছবি কমেডি ঘরানার হতে চলেছে। ছবিতে সোহম দিতিপ্রিয়া ছাড়াও গুরত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায় ও দীপঙ্কর দে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ছবির শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, সোহম মজুমদার টলিপাড়ার পাশাপাশি বলিউডেও এখন সমান তালে কাজ করে চলেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘দুকান’। পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবিতেও থাকছেন তিনি। অন্যদিকে এক জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেয়েছে দিতিপ্রিয়ার অভিনীত সিরিজ ‘আবার রাজনীতি’। নতুন জুটি দর্শকদের মনে কতটা জায়গা করতে পারবে, সেদিকেই থাকবে নজর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

