রেশন দুর্নীতির তদন্তে ইডি দফতরে ঋতুপর্ণা

বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি-র দফতরে হাজিরা দিলেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত । ইডি সূত্রে জানা যায়, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে ।

অবশেষে রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনেত্রীর একটি সংস্থায় এদিন ৪ আইনজীবী নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দেন তিনি । একই সঙ্গে জানা যায় এদিন ইডি দফতরে পৌঁছনোর আগেই নিজের হিসাবরক্ষককে ইডি-র দফতরে পাঠিয়ে দেন ঋতুপর্ণা । 

সূত্র বলছে, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে নেমে দেখা যায়, রেশন দুর্নীতির সঙ্গে নাম জড়ায় ঋতুপর্ণার একটি সংস্থার । সেই বিষয়েই আজ জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয় অভিনেত্রীকে । ঋতুপর্নার বয়ান রেকর্ড করা হবে বলেও জানা যায় । সূত্রের খবর, এদিন অভিনেত্রীর ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখা হবে । পাশাপাশি খতিয়ে দেখা হবে তাঁর আয়কর রিটার্নের তথ্যও ।

এর আগে গত ৫ জুন তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তবে তখন সেই তলবে সাড়া না দিয়ে কিছু সময় চেয়ে নেন ঋতুপর্ণা । এখন রেশন দুর্নীতির তদন্ত কোন দিকে মোড় নেয়, এবং আর কোন বড় নাম উঠে আসে এই তদতে সেটিই এখন দেখার বিষয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube