বাংলায় মিড ডে মিলে ৪ হাজার কোটির দুর্নীতি! CBI-কে চিঠি দেবেন সুকান্ত

বাংলায় আরও এক দুর্নীতি! স্কুলের মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তদন্তের অগ্রগতি জানতে চেয়ে আগামী সপ্তাহেই সিবিআই-কে চিঠি দেবেন তিনি। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই দুর্নীতি দমনে তৎপর সুকান্ত, রাজনৈতিক মহলে উঠছে এই প্রশ্ন।

অভিযোগ, বাংলায় মিড ডে মিলে চার হাজার টাকার দুর্নীতি হয়েছে। আগামী সপ্তাহেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্ত্রকের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে চিঠি দেওয়া হবে বলে খবর। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মিড ডে মিলের দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বলে সংসদে জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বরাবর সরব হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় ভোট প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করেছিলেন। এবারে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েই মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে নজর দিলেন সুকান্ত মজুমদার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube