দক্ষিণবঙ্গে আগামী দু-তিন দিনে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের । দিনভর মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই । পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেই খবর । সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে ।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে গরম ও অস্বস্তি সকালে বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দুর্যোগের দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে । উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন ।
আগামী তিন দিনের মধ্যেই বর্ষামঙ্গল দক্ষিণবঙ্গে । ৩১ শে মে থেকে ইসলামপুরে আটকে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু । মৌসুমী বায়ু এবার গতি পাবে উত্তরবঙ্গের বাকি এলাকায়; একই সঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা । দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । ২০ জুন বৃহস্পতিবার বা তারপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মৌসুমী বায়ুর অগ্রগতিতে দক্ষিণবঙ্গে বর্ষা আসার আগাম সূচনা আবহাওয়া দপ্তরের । এই সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নিচের দিকে নামতে পারে বলে খবর । আগামী দু-তিন দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকা মৌসুমী বায়ুর দখলে আসবে । বৃহস্পতিবারের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে । এমনই আশার বাণী আবহাওয়া দপ্তরের ।
উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত । পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে গোয়া থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত । ঘূর্নাবর্ত রয়েছে আরব সাগর ও আসামের ওপরে । পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ।
দক্ষিণবঙ্গ
★আজও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তি । দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় রয়েছে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি । বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে । পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় সকালে গরম অস্বস্তি থাকলেও বেলার দিকে বৃষ্টির সম্ভাবনা । দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ভবে বলে জানা যায় । বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে । সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ।
★বর্ষার অনুকূল পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গে । থাকছে মেঘলা আকাশের সঙ্গে থাকবে হালকা বৃষ্টির সম্ভাবনা । বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবে । ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে । প্রাক বর্ষার বৃষ্টি শুরু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ।
★প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে । আগামী কয়েক দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন এর সম্ভাবনা দক্ষিণবঙ্গে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস । বুধবার বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে । সপ্তাহ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ।
উত্তরবঙ্গ
★আরও চার পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে । ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ফলত উত্তরবঙ্গের দুর্যোগে দুর্ভোগ আরো বাড়বে । সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যে প্রবল বৃষ্টির প্রভাব পড়বে । পার্বত্য ও সংলগ্ন জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে । অতি বৃষ্টিতে চলবে দুর্যোগে দুর্ভোগ ।
★উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস । সিকিম ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর বঙ্গের নদীগুলিতে ।
★মঙ্গলবার অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ারল, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় । এই তিন জেলার কয়েক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা । দার্জিলিং, কালিম্পং, জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস,। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে ।
★মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।
ইমপ্যাক্ট
★উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে।
★পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে।
★ট্রাফিক ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে; যার জেরে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে ।
★নীচু এলাকা প্লাবিত হতে পারে; ফলত শস্যের ক্ষতি হতে পারে।
★কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে ।
কলকাতা
আগামী কয়েক দিন মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে । বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে । বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে । দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা প্রবল । বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ আরো একটু বাড়বে । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ ।
ভিনরাজ্যে
তাপপ্রবাহের পর আজ থেকে কে দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে । তাপপ্রবাহ কমে গিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড , পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসাম ও মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে আজ প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশে । সিকিম ও উত্তরবঙ্গে ও মঙ্গলবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

