ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। বিপ্লব দেবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিভিন্ন জায়গায় ঘুরে আক্রান্তদের সঙ্গে দেখা করছেন। এরইমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন তিনি। নিজের বক্তব্যে টেনে আনলেন ৩৪ বছরের বাম শাসনেরও।
মঙ্গলবার কোচবিহারে ভোট পরবর্তী হিংসার ‘শিকার’ হওয়ার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শুধরে যান নাহলে আমরা শুধরে দেব। আপনি যেভাবে রাজ্য চালাচ্ছেন সেভাবে হয় না। আপনি যদি এই ভাবেই ভাবতেন তাহলে আপনি মুখ্যমন্ত্রী হতেন না। ৩৪ বছরের বাম শাসনে আপনিই ইতি টেনেছিলেন। তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপর আপনি কী করেছেন? বামেরা যেটা বাকি রেখেছিল আপনি সম্পূর্ণ করছেন।‘
তাঁর আরও সংযোজন, ‘মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিৎ বাংলার মত ভূমিকে কলুষিত করেছে। ক্ষমতার অহংকারে মানুষের পতন হয়। ওনার সময়ও চলে এসেছে। যেমনভাবে কমিউনিস্টদের পতন হয়েছে ওনারও হবে, তখন উনি (মুখ্যমন্ত্রী) বুঝতে পারবেন। নিশ্চিতভাবে হবে আর বাংলার মানুষের সাথে ন্যায় হবে।‘
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা একটি কেন্দ্রীয় কমিটি তৈরি করেন। বিপ্লব দেবের নেতৃত্বে এই দলে রয়েছেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল ও কবিতা পাটিদার। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার আমতলা এলাকায় দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিপ্লবরা। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

