কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকের বিরুদ্ধে দায়ের FIR

উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় চাঞ্চল্যকর মোড়! মৃত মালগাড়ির চালক ও সহচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, মালগাড়ির চালক সিগন্যাল ভুল করেছে, এমনকি গতিবেগ ছিল বেশি, সেইকারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সহচালক। তাঁদের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হল। রেলের তরফে মালগাড়ির চালকের উপরেই দুর্ঘটনার দায় চাপানো হয়েছে। সিগন্যাল উপেক্ষা করেই এগিয়ে গিয়েছিলেন চালক, এরপরই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গিয়ে ধাক্কা মারে মালগাড়িটি। এছাড়া আরও জানা যাচ্ছে, ৭৮ কিলোমিটার গতিবেগে চলছিল মালগাড়িটি,  কেন এত গতিবেগ ছিল, উঠছে সেই প্রশ্ন।

সোমবার সকালে রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জোরে দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেসের দুটি কামড়া। মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে যায় পার্সেল ভ্যান। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আশঙ্কাজনক একাধিক। আহতরা ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে।

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলেই ঘটনাস্থলে যান  কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা নিয়ে ফের একবার রেলের ভূমিকা নিয়ে সরব হন প্রাক্তন রেলমন্ত্রী। প্রতিশ্রুতি দিলেও এখনও কেন কবচ সিস্টেম লাগানো হল না সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্ত পাঁচটি বগি বাদ দিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার মধ্যরাতে গন্তব্যে এসে পৌঁছায় ‘অভিশপ্ত’ ট্রেনটি।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube