‘পরীক্ষার্থীদের পরিশ্রমকে অস্বীকার করা যায় না’, নিট নিয়ে ‘সুপ্রিম’ ভর্ৎসনার মুখে এনটিএ!

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ অনিয়মের অভিযোগ উঠেছিল । এই নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা, এনটিএ-র কাছে জবাব তলব করে ফের নোটিস দিল সুপ্রিম কোর্ট ।

ইতিমধ্যেই নিট-এ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে । মঙ্গলবার তারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে । মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি ০.০০০১ শতাংশ গাফিলতিও কারও কোনও অংশে হয়ে থাকে, তবে তা সবিস্তারে দেখা উচিত । এই মামলায়, বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানায়, ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল । আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না । আশা রাখি সময়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে ।

নিট-এ প্রশ্নফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে । একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে । এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীদের একাংশ। সরব হয় বিরোধী দলগুলিও। চলতি বিতর্কের মধ্যে সম্প্রতি কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, নিট-এ যে ১৫৬৩ জন পরীক্ষার্থী গ্রেস নম্বর বা বাড়তি নম্বর পেয়েছিলেন, তাঁদের ওই অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্র আরও জানিয়েছে, ওই পরীক্ষার্থীরা চাইলে আবার পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৩ জুন সেই পরীক্ষা হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube