কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্তে নামল রেলওয়ে সেফটি কমিশন । তদন্তে নামবেন খোদ রেলওয়ে সেফটি কমিশনের চিফ কমিশনার জনক কুমার গর্গ । মঙ্গলবার বিকেলে তাঁর দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে । জানা যাচ্ছে আগামীকাল থেকেই শুরু করা হবে জিজ্ঞাসাবাদ ।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্তে এবার জিজ্ঞাসাবাদ করা হবে স্টেশন মাস্টারকেও । একই সঙ্গে ট্রেনের মোটরম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায় । পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে অন্যান্য রেল কর্মীদেরও । কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খতিয়ে দেখা হবে রেলের সিগন্যালিং ব্যবস্থাও ।
প্রসঙ্গত, নিউজলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনাটি ঘটে । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, যার জেরে দুমড়ে মুচড়ে গেল ২ টি কামরা । সোমবারের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু আরও বাড়ল বলে জানা যায় । সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় আরও ১ ব্যক্তির । সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

