শহরে ফের বোমা রাখার হুমকি দিয়ে করা হল মেইল । এসএসকেএম হাসপাতাল, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ শহরের একাধিক শিক্ষা প্রাঙ্গনে বোমা রাখার হুমকি দিয়ে মঙ্গলবারই আসে ওই মেইলটি ।
পুলিশ সূত্রে খবর, একটি ইমেইল মারফৎ জানানো হয় বোমা মেরে এসএসকেএম হাসপাতাল উড়িয়ে দেওয়া হবে । সেই চিঠিতে উল্লেখ করা হয় আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নামও । একই রকম হুমকি মেইল পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েও ।
এদিন এই হুমকি চিঠি পেয়েই দ্রুত পুলিশের দ্বারস্থ হন এসএসকেএম কর্তৃপক্ষ । সেই মতো সঙ্গে সঙ্গে পদক্ষেপও নেন পুলিশ আধিকারিকরা । তড়িঘড়ি বম্ব ডিস্পোজাল স্কোয়াড পাঠানো হয় হাসপাতালে । এর পাশাপাশি, সাইবার সেলের পক্ষ থকে ইমেইলের আইপি অ্যাড্রেস খতিয়েও দেখা হয় বলে খবর । কে বা কারা এই ধরণের চিঠি পাঠিয়েছেন, কী কারণেই বা পাঠিয়েছেন তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা ।
স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে । বলাই বাহুল্য একই রকম ভাবে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার রোগীরাও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

