শ্লীলতাহানির মামলায় নাম জড়াল রাজ্যপালের ভাইপোর, জিরো FIR দায়ের করল কলকাতা পুলিশ

ফের একবার বিতর্ক! এবার শ্লীলতাহানির মামলায় নাম জড়াল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাইপোর। কলকাতা পুলিশের তরফে দায়ের করা হয়েছে জিরো এফআইআর। দিল্লির একটি হোটেলে এক নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। দায়ের হয়েছে অভিযোগ। সেই মামলায় এবার নাম জড়াল তাঁর ভাইপোর।

অভিযোগ, কয়েকমাস আগে দিল্লির একটি পাঁচতারা হোটেলে অভিযোগকারিণী নৃত্যশিল্পীর সঙ্গে শ্লীলতাহানি হয়েছে। কাঠগড়ায় খোদ বাংলার রাজ্যপাল। এরপরই কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। এবার এই মামলায় নাম জড়াল সিভি আনন্দ বোসের ভাইপোর। হেয়ার স্ট্রীট থানায় দায়ের করা হয়েছে জিরো এফআইআর। দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যেই এফআইআর কপি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

গত মাসেই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। সেই বিতর্কের মধ্যেই আরও একটি অভিযোগ সামনে আসে। এক নৃত্যশিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসে। নির্যাতিতা নবান্নের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই নবান্নের নির্দেশে প্রাথমিক তদন্তের পর রিপোর্ট জমা দিয়েছিল কলকাতা পুলিশ। এই ঘটনায় নাম উঠে এল রাজ্যপালের ভাইপোর। পুলিশ সূত্রে খবর, দিল্লির যে হোটেলে নৃত্যশিল্পীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠছে সেখানে রুম বুক করে দিয়েছিলেন রাজ্যপালের ভাইপো। এই সংক্রান্ত তদন্ত করতেই জিরো এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।  

(যে এলাকায় অপরাধ হয় সাধারণত সেখানকার সংশ্লিষ্ট থানায় এফআইআর করা হয়। জিরো এফআইআরের ক্ষেত্রে যেকোনও থানায় এফআইআর দায়ের করে তদন্ত করা যায়।)

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube