কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রকাশ্যে আরও তথ্য!

সোমবার ভয়াবহ চিত্র দেখলেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা । নিউজলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ঘটে যায় ট্রেন দুর্ঘটনা । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, যার জেরে দুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ২ টি কামরা । এবার রেল দুর্ঘটনা নিয়ে শুরু হল তদন্ত ।

প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য । সামনে এল রেলের ইন্টারনাল মেসেজ । সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত লাইনে সকাল ৫টা ৫০ মিনিট থেকে কাজ করছিল না অটোমেটিক সিগন্যাল । সিগন্যাল কাজ না করায় ফর্ম দিয়ে পেপার ক্লিয়ারেন্স করা হয় ।

রাঙাপানি স্টেশনেই সকাল ৮টা ২৭ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয় বলে খবর । একই লাইনে মালগাড়িকেও পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয় বলে জানা যায় । এই নিয়েই প্রশ্ন ওঠে, কীভাবে একই লাইনে দুটি ট্রেনকে পেপার ক্লিয়ারেন্স?

বারবার এই ধরণের ট্রেন দুর্ঘটনা উস্কে দিচ্ছে একাধিক প্রশ্ন । সিগন্যাল বিকল হয়ে থাকলে তা মেরামত করার কোনও ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? সাময়িকভাবে পেপার ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা হলেও কী করে একই লাইনের দু’টি রেককে ক্লিয়ারেন্স দেওয়া হয়? যাত্রী সুরক্ষা আর কতদিন অবহেলিত থাকবে?

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube