সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বাসিন্দা অজিত মন্ডল । তাঁর বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে সেই খবর তাঁর বাড়িতে পৌঁছালেও তাঁকে দেখতে যাওয়ার পরিস্থিতি হয়ে ওঠেনি পরিবারের ।
তিন ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার । জানা যায় অজিত মন্ডল পেশায় সবজি বিক্রেতা । তাঁর স্ত্রী বিড়ি বেঁধে সংসার চালান । পরিবার সূত্রে আরও জানা যায়, এই মাসের ১২ তারিখে তিনি একজন রোগীকে নিয়ে জলপাইগুড়ির একটি আশ্রমে গিয়েছিলেন । গতকাল দুপুরে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল তাঁর । সেই অনুযায়ী ট্রেনেও চেপে ছিলেন তিনি । তারপরে সকাল ১০ টায় একটি অচেনা নম্বর থেকে বাড়িতে ফোন করে জানানো হয় অজিত মণ্ডল গুরুতর জখম হয়েছেন ট্রেন দুর্ঘটনায় ।
তারপর থেকেই পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন অজিত মন্ডলকে নিয়ে । কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তাঁকে দেখতে যাওয়ার পরিস্থিতি নেই তাঁদের । এই ঘটনার পর থেকে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন । বাড়ির সদস্য কবে আবার সুস্থ হয়ে ঘরে ফিরে আসবে তার দিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

