শেয়ার বাজার দুর্নীতিকে হাতিয়ার করে এবার নিজেদের রণকৌশল ঠিক করতে এনসিপি সঙ্গে বৈঠকে বসল তৃণমূল । মঙ্গলবার মুম্বইতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাত সারল তৃণমূল নেতৃত্ব । এদিনের বৈঠকে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন ঘাসফুল শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ । ওই বৈঠকে উপস্থিত ছিলেন শরদ কন্যা সুপ্রিয়া সুলে সহ বিদ্যা চৌহানও । একই সঙ্গে এদিনের বৈঠকে দেখা যায় উদ্ধব ঠাকরের শিব সেনা শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্তকেও ।
বিরোধী দলগুলির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পথেই পা বাড়াল ঘাসফুল শিবির । অভিযোগ উঠেছিল ভোটের ফলাফল নিয়ে শেয়ার বাজারে শুরু হয়েছিল ব্যাপক দুর্নীতি । সেই অভিযোগ তুলে সেবির দ্বারস্থ হওয়ার আগে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে বসল তৃণমূলের ৩ সদস্যের এক প্রতিনিধি দল ।
সূত্রের খবর, এদিনই সেবির ডিরেক্টর জি রাম মোহন রাওয়ের সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিল তৃণমূল । তবে তৃণমূলকে সময় দিতে রাজি হননি সেবির ডিরেক্টর । এই পরিস্থিতিতে তাঁদের আগামী পদক্ষেপ কী হতে পারে সেই নিয়েই বৈঠকে বসে এনসিপি, তৃণমূল ও শিব সেনা শিবির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

