নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সানন্দা বসু ।।
প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর । অসহনীয় গরম এবং তাপপ্রবাহের জেরে হাঁসফাঁস অবস্থা আট থেকে আশির । এদিকে উত্তরবঙ্গে অঝোরে বৃষ্টিপাত হচ্ছে । একেবারে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেখানকার বাসিন্দারা । যার দরুণ রাজ্যে আবহাওয়ার মতি গতি বোঝা বড্ড কঠিন হয়ে পড়েছে । তবে দক্ষিণবঙ্গে এবার হয়ত বর্ষা আসতে চলেছে বলে খবর হাওয়া অফিস সূত্রে । দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঢুকবে বর্ষা । জানা গিয়েছে আগামী ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান মৌসম ভবনের । আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে । আগামী ৫ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে । দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং-সহ পাহাড় ঘেঁষা একের পর এক জেলার বাসিন্দাদারা দিন কাটাচ্ছেন কার্যত জলবন্দি অবস্থায় । সিকিম পাহাড়ে প্রবল বৃষ্টি়র জেরে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন । ক্রমশ বিপজ্জনক রূপ নিচ্ছে তিস্তা-তোর্সা-জলঢাকার মতো নদীগুলি । লাগাতার বৃষ্টিতে ধস নেমে আপাতত বন্ধ রয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক । বন্ধ দার্জিলিং-কালিম্পং সংযোগকারী রাস্তাও ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

