।। বাবাই প্রধান ।।
এবার কি ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের ভাইজান! বলিপাড়ায় গুঞ্জন তেমনই। ইতিমধ্যে নাকি আলোচনা সেড়ে ফেলেছেন অ্যাটলি-সলমান। খুব শীঘ্রই শুরু হতে পারে ছবির কাজ।
দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারকে এখন আমরা প্রায় সকলেই চিনি। ২০২৩ সালে শাহরুখ- অ্যাটলি জুটির ‘জওয়ান’ ছবি রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছিল। বক্স অফিসে এক হাজার কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। এরপর থেকে জোর জল্পনা শুরু হয় ইন্ডাস্ট্রিতে। শাহরুখের পর কাকে নিয়ে ছবি বানাবেন অ্যাটলি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সব সিনেপ্রেমীদের মনে। মাঝে শোনা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন থাকতে পারেন অ্যাটলির পরবর্তী ছবিতে। সব সিনেপ্রেমীদের মধ্যে জল্পনা বাড়তে থাকে, ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন এবং ‘জওয়ান’ খ্যাত পারচালক কি বড় চমক নিয়ে হাজির হন। কিন্তু সেই আশায় রীতিমতো জল পড়ল। শোনা যাচ্ছে সেই ছবি আর হচ্ছে না।

কিন্তু কেন? জানা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে সমস্যা সৃষ্টি হয় আল্লু অর্জুনর সঙ্গে। তিনি নাকি ৮০ কোটি টাকা চেয়েছিলেন। সেই প্রস্তাবে রাজি হয়নি প্রযোজনা সংস্থা। তাহলে অ্যাটলির পরবর্তী ছবিতে কে?, নতুন করে শুরু হয় নানা জল্পনা। এবার জানা যাচ্ছে বলিউডের ভাইজানকে দেখা যেতে পারে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য নিয়ে সলমানের সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন অ্যাটলি। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

উল্লেখ্য, সলমান এখন দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদাসের সঙ্গে ‘সিকান্দর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবির প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমবার দক্ষিণী সিনেমার অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে ভাইজানকে। এছাড়াও ভাইজানের হাতে রয়েছে ‘টাইগার ভার্সাস পাঠান’। এই ছবিতে একসঙ্গে দেখা যাবে সলমান ও শাহরুখকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

