বুকে অস্বস্তি! হাসপাতালে ভর্তি অভিনেত্রী সন্ধ্যা রায়

আচমকাই বুকে অস্বস্তি অনুভব করেন টলি জগতের বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় । সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

সোমবার হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে । তবে তাঁর স্বাস্থ্য সম্পর্কে এখনও পর্যন্ত চিকিৎসক সূত্রে কিছুই জানা যায়নি । তবে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে । সেই কারণে তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলেও খবর ।

প্রসঙ্গত,  কয়েক বছর আগে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন নায়িকা । ১৯৬৭ সালে পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি । তবে দীর্ঘদিন স্বামীর সঙ্গে না থাকলেও কাগজে কলমে তাঁদের বিচ্ছেদ হয়নি । ২০২২ সালে স্বামী তরুণ মজুমদারকে হারান বর্ষীয়ান অভিনেত্রী ।  

৭৯ বছর এই অভিনেত্রী অভিনয় করেছেন বহু প্রশংসিত ছবিতে । ষাট-সত্তরের দশকে তাঁর জনপ্রিয়তাও ছিল গগনচুম্বী । তরুণ মজুমদার পরিচালিত ‘শ্রীমান পৃথ্বীরাজ’ ছবিতে তাঁর অভিনয় ছিল নজর কাড়া । ঠিক তেমনই ‘বাবা তারকনাথ’-এ দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা ধরে রেখেছিলেন তিনি । মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন ‘সূর্যতপা’ ছবিতে ।

তবে শুধু বিনোদন জগতেই নয়, রাজনীতিতেও ছিল তাঁর বিচরণ । ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়ে লড়েন তিনি । বিপুল ভোটে জয়লাভ করে সাংসদ হয়ে দিল্লি যান তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube