একসঙ্গে জোড়া চমক টলিউডের খ্যাতনামা পরিচালক প্রভাত রায়ের

নিউজটাইম ওয়েবডেস্ক : পম্পি রায়

রবিবার পিতৃদিবসে বড় ঘোষণা করলেন পরিচালক প্রভাত রায় ও তাঁর মেয়ে একতা ভট্টাচার্য । এদিন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় টলিউডের তারকাদের চাঁদের হাট বসেছিল । হরনাথ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । নীল শার্ট আর ট্রাউসারে ৭৮ বছরের প্রভাত রায় ছিলেন সকলের মধ্যমণি ।

এতদিন পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনীকার হিসেবে পরিচিত ছিলেন প্রভাত রায় । এবার তাঁর মুকুটে প্রযোজক এবং আত্মজীবনীকারের নয়া পালক জুড়ল । পিতৃ দিবসে প্রভাত রায়ের আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’-এর মলাট প্রকাশিত হল । বাবা-মেয়ের প্রায় দেড় বছরের পরিশ্রমের সার্থকতা, আনন্দ ও উচ্ছ্বাস ফুটে উঠেছিল ৭৮ বছরের প্রভাত রায়ের চোখে মুখে ।

পাশাপাশি বাবা-মেয়ের জুটির প্রযোজনা সংস্থা প্রভাত প্রোডাকশনস-এর নামও ঘোষণা করা হয়। পিতৃদিবসে ‘বাবি’ প্রভাত রায়কে নতুন রূপে টলিউডকে উপহার দিয়ে ভীষণ খুশি মেয়ে একতাও । বাবির বইয়ের মলাট তাঁর ৩০০তম কাজ । দেড় বছরের পরিশ্রমের পর একসঙ্গে দু’টো ঘোষণা করতে পেরে তাঁর পিতৃদিবস সার্থক বলে জানিয়েছেন প্রভাত কন্যা ।

স্বনামধন্য পরিচালক জানিয়েছেন, মেয়ে একতার সহযোগিতা ছাড়া ‘ক্ল্যাপস্টিক’ লিখে উঠতে পারতেন না তিনি । কাউকে আঘাত না করে সমস্ত ঘটনা তুলে ধরেছেন বলেও জানা তিনি । কিচ্ছু লুকোননি । মুম্বইয়ে শক্তি সামন্তের অন্যতম সহকারী পরিচালক থেকে বাংলায় সফল পরিচালক হওয়ার যাত্রাপথ তুলে ধরেছেন ‘ক্ল্যাপস্টিক’-এ । আর প্রযোজক হওয়ার পর প্রভাত রায় মজার ছলে বললেন, ‘এ বার তাহলে প্রযোজক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়দের সমকক্ষ হলাম’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube