দুর্ঘটনাস্থলে যেতে দেরি, বিমান পরিষেবা নিয়ে কেন্দ্রকে দুষলেন মমতা

উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একাধিকজন। এদিন সকালেই দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের মধ্যেই ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু পরে জানা যায় বিকেলে রওনা দেবেন তিনি। কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার বিমান না থাকায় যেতে দেরি হয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে এই কথা জানিয়ে কেন্দ্রকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

এদিন বিকেলে দমদম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি সকাল থেকেই যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বিমান পাইনি। বিমানের এত দুর্দশা জানতাম না। ১২ টা ৪০-এর বিমান সকালেই বুক হয়ে গিয়েছে। তারপর একটা বিমান নেই। আমাদের এখান থেকে সব বিনামূল্যে তেল নেবে। সারা ভারতবর্ষ ঘুরে বেরাবে কিন্তু কলকাতার বিমানগুলো তুলে নেবে।‘ উত্তরবঙ্গে যাওয়ার বিমানের সংখ্যা এত কম কেন? এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। শেষপর্যন্ত ইন্ডিগো বিমান বুক করে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

রেলের দুর্ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রী থাকাকালীন ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ আনার কথা উল্লেখ করেন তিনি। কিন্তু কেন ট্রেনে সেই ব্যবস্থা হচ্ছে না, প্রশ্ন তোলেন তিনি। আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে উত্তরবঙ্গে রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জেরে এক্সপ্রেস ট্রেনের একটি কামরা মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় আরও দুটি কামরা। রেল সূত্রে খবর, মালগাড়ির চালকের ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছে। তিনি সিগন্যাল উপেক্ষা করে গিয়েছিলেন বলেই অনুমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে আসছে। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube