নিউজটাইম ওয়েবডেস্ক : স্নেহা চক্রবর্তী
সকাল ৮ টা ৫০ মিনিট । দুর্ঘটনার কবলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । ভয়াবহ দুর্ঘটনায় এক নিমিষে সবটা ওলট-পালট হয়ে গেল । সময়ের সঙ্গে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা । তবে এই দুর্ঘটনার পরই স্মৃতিতে বাজছে ২৫ বছর আগের গাইসাল ট্রেন দুর্ঘটনা । সালটা ১৯৯৯, ২ রা অগাষ্ট রাত ১ টা ৪৫ মিনিট । বিকট শব্দে কেঁপে উঠেছিল গাইসালের বিস্তীর্ণ এলাকা । উত্তর দিনাজপুরের ছোট্ট এক স্টেশন গাইসাল । তবুও ইতিহাসে কলঙ্কময় এই স্টেশনের নাম । দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একাধিক বগি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছিল । দিনের আলো ফোটার আগেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল গাইসাল । সরকারি মতে, এই ঘটনায় মৃতের সংখ্যা ৩০০ ধরা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি । তারপর মহানন্দা দিয়ে বয়ে গেছে অনেক জল । তবে ভয়ঙ্কর ঘটনার স্মৃতি এখনও ভুলতে পারেনি এলাকাবাসী । সেই আতর্নাদ আজও কানে আসে তাদের । অন্যদিকে মাত্র একটা বছর আগের কথা । ২০২৩ -এর ২ রা জুন সন্ধ্যে ৬ টা ৫৫ মিনিট নাগাদ বাহানাগা বাজার স্টেশনের অদূরে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস । হঠাৎ করেই ট্রেনটি লুপ লাইনে চলে যায় এবং ওই লাইনে আসা মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় । মালগাড়ির সঙ্গে সংঘর্ষে করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি দুমড়ে-মুচড়ে চারদিকে ছিটকে যায় । সাদা কাপড়ে ঢাকা সারি সারি মৃতদেহ । সেইসব স্মৃতি উসকে দিল আজকের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । বারবার কেন একইরকম ঘটনা ঘটে চলেছে । প্রশ্ন থেকেই যাচ্ছে, যাত্রী নিরাপত্তা কোথায়? হাতের মুঠোয় প্রাণ নিয়েই কি ট্রেনযাত্রা করতে হবে সাধারণ মানুষকে?Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

