।। সুস্মিতা সিং ।।
বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের গুঞ্জন। চলতি মাসের ২৩ জুনই নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই চর্চিত জুটি। দু’জনেই বিয়ের জল্পনা নিয়ে মুখে কুলুপ আটলেও সেই খবরে শিলমোহর দিলেন গায়ক হানি সিং।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হানি সিং একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে লেখা, আসন্ন ‘গ্লোরি‘র প্রথম গানের শ্যুটিংয়ের জন্য তিনি লন্ডনে থাকলেও প্রিয় বন্ধু সোনাক্ষীর বিয়ের জন্য মুম্বইয়ে উপস্থিত থাকবেন তিনি।’ তাঁর কেরিয়ারে সোনাক্ষী সিনহার ভূমিকা অনেক এবং ব্যক্তিগত জীবনেও নানাভাবে সাহায্য করেছেন তিনি, একথাও জানিয়েছেন হানি। ‘ভোলেনাথ ওঁদের আশীর্বাদ করুন’, এভাবেই ‘বেস্ট ফ্রেন্ড’ সোনাক্ষী ও জাহিরকে শুভেচ্ছা জানান হানি।

হানি সিং ও সোনাক্ষী সিনহার বন্ধুত্ব বহুদিনের। তাঁদের ‘দেশি কলাকার’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি তাঁদের ‘কালাস্টার‘-এ একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে, সেটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর দীর্ঘদিনের সহকর্মী-বন্ধুকেই এবার বিয়ের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় গায়ক।

উল্লেখ্য, সোনাক্ষী-জাহিরের প্রেমের গুঞ্জন বহুদিনের। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রায়ই পোস্ট করেন দু’জন । বলি পাড়ায় বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে । এছাড়াও বিভিন্ন সময় সিনেমা দেখতে গিয়েও পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন একসঙ্গে আবার কখনও ডিনার ডেটে দেখা গিয়েছে এই লাভ বার্ডস্-কে । তবে বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে ‘স্পিকটি নট’ অবস্থান ছিল তারকা জুটির। এখন দু’জনের বিয়ের জল্পনা শুরু হতেই অপেক্ষায় তাঁদের অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

