বিরতির পর ফের শুটিং ফ্লোরে ফিরলেন মিতিন মাসি

।। অদিতি হীরা ।।

দীর্ঘদিনের বিরতির পর ফের শুটিং ফ্লোরে ফিরলেন মিতিন মাসি ওরফে কোয়েল মল্লিক।পরিচালকের আসনে আরিন্দম শীল । তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করেন আর ক্যাপশনে লেখেন ‘এই গরমেও আমাদের কাজ থেমে নেই‘ ।

মিতিন আবার কাজে ব্যাক করেছে । এই ছবি সামনে আসতেই কমেন্ট সেকশন জুড়ে বয়ে গেছে একের পর এক শুভেচ্ছা বার্তা । গত বছর পুজোয় দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ-এর মতো ছবিগুলির সঙ্গে বক্স অফিসে টেক্কা দিয়েছিল অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসি । কোয়েলের এই ছবিও দর্শকদের হলমুখী করেছিল, তেমনই বার্তা দিচ্ছে বক্স অফিসের ফলাফল ।

জঙ্গলে মিতিন মাসি ছবিটি ৬ মাস কাটতে না কাটতে ফের মিতিন মাসির সিক্যুায়েল একটি খুনির সন্ধানে মিতিন মাসি-র শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক থেকে শুরু করে মিতিন । এই ছবির শুটিং করতে গিয়েই হাতে চোট পান অভিনেত্রী । তারপর বেশকিছু দিন শুটিং থেকে বিরতি নেন তিনি । এবার ছবির বাকি অংশ শুটিং করতে ফ্লোরে ফিরেছেন কোয়েল । কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে শুটিং । এবার কোন খুনের রহস্য ভেদ করতে আসছে মিতিন, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা ।

কোয়েল ছাড়াও ছবিতে দেখা যাবে কনীনিকা বন্দোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক সহ একাধিক তারকাকে । চলতি বছরে মুক্তি পাবে এই ছবি । মিতিন মাসির পাশাপাশি কয়েক মাস আগে যকের ধন ছবির সিক্যুয়েলের শুটিং করতে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী । সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় আর গৌরব চক্রবর্তী । বড় পর্দায় কবে ফিরবে মিতিন মাসি সেই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube