উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। আহতের সংখ্যা একাধিক। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রের তরফে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় শোক প্রকাশ করেন রাহুল গান্ধী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি কংগ্রেস কর্মীদের এই সময় সক্রিয় থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা। মোদী সরকারকে নিশানায় এনে রাহুল লেখেন, ‘গত ১০ বছরে রেল দুর্ঘটনার বৃদ্ধি মোদী সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে। এরফলে সাধারণ যাত্রীদের প্রাণ ও পণ্যের ক্ষতি হচ্ছে। কংগ্রেস নেতা আরও লেখেন, ‘আজকের দুর্ঘটনা সরকারের বাস্তব চিত্রের আরও একটি উদাহরণ। দায়িত্ববান বিরোধী হিসেবে আমরা এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলব এবং মোদী সরকারের কাছে জবাব চাইব।‘

এদিন এদিন প্রধানমন্ত্রী দফতরের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়, এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং স্বল্প আঘাতগ্রস্তদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।‘

সোমবার সকালে উত্তরবঙ্গে রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জেরে এক্সপ্রেস ট্রেনের একটি কামরা মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় আরও দুটি কামরা। রেল সূত্রে খবর, মালগাড়ির চালকের ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছে। তিনি সিগন্যাল উপেক্ষা করে গিয়েছিলেন বলেই অনুমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে আসছে। মালগাড়ির চালক, সহচালক ও এক রেলকর্মীর মৃত্যু হয়েছে বলেও খবর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ঘটনা ফিরিয়ে আনল করমণ্ডল স্মৃতি। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালেশ্বরে দুটি এক্সপ্রেস ট্রেন ও মালগাড়ির সংঘাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। এক বছরের মাথায় ফের রেল দুর্ঘটনা যাত্রী সুরক্ষার বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলে দিল।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

