কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ঘোষণা রেলমন্ত্রীর

উত্তরবঙ্গের রাঙাপানি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির সংঘাতে মর্মান্তিক পরিস্থিতি। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে, আহত বহু। দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রেল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন।

সোমবার সকালেই নিজের এক্স হ্যান্ডেলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অশ্বিনী বৈষ্ণব লেখেন, ‘উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এলাকায় দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। দেশ ও রাজ্য উভয়ের বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধারকার্য চালাচ্ছে।‘ এরপরই দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং স্বল্প আঘাতগ্রস্তদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।‘

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তহবিলের তরফেও ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী দফতরের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

সোমবার সকালেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন,  ‘মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে উদ্বিগ্ন। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা।‘ পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube