হাঁসফাঁস হাল দক্ষিণবঙ্গবাসীর । কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠেছে । দিন কী রাত, এসি ছাড়া থাকাই দায় । দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে । এ দিকে ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ ।
পরিস্থিতি এতটাই দুর্দশাগ্রস্থ যে দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা কবে আসবে? কলকাতা আইএমডি-র তরফে জানিয়েছে, সব ঠিকঠাক চললে আগামী চার থেকে পাঁচ দিনে উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা । কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম বজায় থাকবে । কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে একই সঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ।
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ জানিয়েছেন উত্তরবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে আরও বেশ কয়েকদিন বৃষ্টি চলবে ।
কোচবিহার এবং আলিপুরদুয়ারে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

