উত্তরবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে। আহত বহু। বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় রেলমন্ত্রী ঘটনাস্থলে আসবেন বলে জানা গিয়েছে। এরমধ্যেই সামনে এল আরও এক বড় খবর। অল্পের জন্য রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস। বেঁচে গেল কয়েকশো যাত্রী প্রাণ।
জানা গিয়েছে, এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিছু দুরেই ছিল পদাতিক এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার খবর পেয়েই পদাতিক এক্সপ্রেসকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়। যারফলে আরও একটি বড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়। প্রাণ রক্ষা হল বহু যাত্রীর।
সূত্রে খবর, সোমবার সকালে উত্তরবঙ্গে রাঙাপানি এলাকায় শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ধাক্কা মারে একটি মালগাড়ি। সংঘাতের জেরে এক্সপ্রেস ট্রেনের একটি কামরা মালগাড়ির উপরে উঠে যায়। লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায় আরও দুটি কামরা। রেল সূত্রে খবর, মালগাড়ির চালকের ভুলের জন্যই দুর্ঘটনা ঘটেছে। তিনি সিগন্যাল উপেক্ষা করে গিয়েছিলেন বলেই অনুমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে আসছে। মালগাড়ির চালক, সহচালক ও এক রেলকর্মীর মৃত্যু হয়েছে বলেও খবর।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তহবিলের তরফেও ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী দফতরের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়েছে, মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানানো হয়, এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা এবং স্বল্প আঘাতগ্রস্তদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

