সফল অভিনেতা, প্রযোজকের পাশাপাশি এবার কোন ভূমিকায় দেখা যাবে বলিউডের ভার্সেটাইল অ্যাক্টর আলিয়াকে?

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অদিতি হীরা ।।

অভিনয়-প্রযোজনার পাশাপাশি, এবার লেখকের ভূমিকায় দেখা যাবে বলিউডের ভার্সেটাইল অ্যাকট্রেস আলিয়া ভটকে । বাচ্চাদের জন্য গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি । নিজের ছোটবেলার গল্প এই প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে বই প্রকাশ করেছেন আলিয়া । বইটির নাম “এড ফাইন্ডস আ হোম“।

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বই হাতে একটি ছবি শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, ‘এক নতুন অ্যাডভেঞ্চার শুরু…’ । তার সঙ্গে আরও যুক্ত করেন “আমার ছোটবেলা জুড়ে আছে গল্প, গল্পবলিয়েরা… হঠাৎ একদিন স্বপ্ন দেখলাম আমার মধ্যে সুপ্ত এই শৈশব বই আকারে বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি” । তখন থেকেই এই বইয়ের কাজে হাত দেন আলিয়া ।

তনভি ভটের আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছে বইটি । বইটির প্রচ্ছদও বেশ নজর কাড়া । একটি বাচ্চা মেয়ে তাঁর পোষ্যকে নিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে । এর আগে বাচ্চাদের নিয়ে বই লিখেছেন সোহা আলি খান আর কুণাল খেমু । অন্যদিকে করিনা কাপুরও নিজের প্রেগন্যান্সি সময় নিয়ে লিখেছেন প্রেগন্যান্সি বাইবেল বইটি । এবার সেই পথেই হাঁটলেন রণবীর-ঘরনী । এটাই তাঁর লেখা প্রথম বই, একই সিরিজের আরও বই প্রকাশের ইচ্ছেও প্রকাশ করেছেন আলিয়া ।

চলতি বছরে পুজোতে আসছে আলিয়ার জিগরা । অভিনয়ের পাশাপাশি এই ছবিতে প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে । ডার্লিংস্ ছবিতে প্রযোজক হিসেবে খাতা খুলেছিলেন তিনি । আগামী বছরে সঞ্জয়লীলা বনশালীর লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে মহেশ কন্যাকে । আভিনয়, প্রযোজক হিসেবে সাফল্য পেলেও একজন লেখক হিসেবে কতখানি সফল হবেন, সেটাই এখন দেখার অপেক্ষা । তবে আলিয়া ভক্তরা তাঁর এই নতুন বই নিয়ে বেশ আশাবাদী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube