প্রকাশ্যে বরুণ কন্যার প্রথম ঝলক

।। বাবাই প্রধান ।।

খুব বেশিদিন হয়নি বাবা হয়েছেন বলিউড অভিনেতা বরুন ধাওয়ান। একজন বাবা হিসেবে প্রথম ‘ফাদার্স ডে’ তাঁর। এই বিশেষ দিনে মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন অভিনেতা। ছবি পোস্ট করতেই অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

চলতি মাসের ৩ জুন বাবা হয়েছেন ‘ভেড়িয়া’ খ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এরপর স্ত্রী এবং সদ্যেজাত সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছেন অভিনেতা। এখন তাঁদের সঙ্গেই সময় কাটাছেন বরুণ। ১৬ জুন ‘ফাদার্স ডে’র দিনে মেয়ের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেতা। শুধু মেয়ের ছবিই নয় বরুণের আরও এক সন্তান অর্থাৎ পোষ্যর ছবিও ভাগ করে নিলেন অভিনেতা।

বরুণ তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে একরত্তি বাবার আঙুল শক্ত করে ধরে রেখেছে। দ্বিতীয় ছবিতে বরুণের হাতে পোষ্যর পা। ক্যাপশনে লিখেছেন, বাবা-ই আমায় শিখিয়েছেন, এই দিনটি উদযাপন করার সেরা উপায় হল পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই আমিও সেটাই করছি। আর মেয়ের বাবা হওয়ার মতো সুখ আর কীই বা হতে পারে।। ছবি পোস্ট করতেই অনুরাগীরা থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা শুভেচ্ছায় ভরিয়েছেন।

উল্লেখ্য, খুব শীঘ্রই ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন বরুণ ধাওয়ান। সিরিজের নাম ‘সিটাডেল: হানিবানি’। এই সিরিজে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে জোট বেঁধেছেন অভিনেতা। অন্যদিকে বড় পদায় আসছে তাঁর নতুন ছবি ‘বেবি জন’। এই ছবিতে আরও এক দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশের সঙ্গে দেখা যাবে বরুণকে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube