সপ্তাহের শুরুতেই ঘটে গেল বড় দুর্ঘটনা । সোমবার অসমের শিলচর থেকে শিয়ালদহের দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । নিউজলপাইগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনাটি ঘটে । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, যার জেরে দুমড়ে মুচড়ে গেল ২ টি কামরা । জানা যায়, সিগন্যাল না পাওয়ায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি । আচমকাই ওই একই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি । মাল গাড়িটি আগরতলা থেকে কলকাতা থেকে যাচ্ছিল বলে জানা যায় ।
সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে রেল লাইনের পাশে । আরও একটি কামরা মালগাড়ির উপরে উঠে যায় । এদিনের দুর্ঘটনার জেরে বেড়েই চলেছে মৃতের সংখ্যা । রেল সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, রেল দুর্ঘটনায় ৮ জন ব্যক্তির মৃত্যু হয়েছে তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । আহত হন কমপক্ষে ৬০ জন ।

দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি । আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয় এদিন । ওয়াররুম থেকে নজরদারি চালান কেন্দ্রীয় রেলমন্ত্রীর অশ্বিনী বৈষ্ণব । দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন তিনি ।

অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । খবর পেয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের মজুতের তথ্য জানতে চাইল স্বাস্থ্যদফতর ।

দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল । একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় NDRF টিম । পাশাপাশি ১৫ টি অ্যাম্বুলেন্সও পৌঁছয় ঘটনাস্থলে । উদ্ধারকাজে পাঠানো হয় পরিবহন সংস্থার ১০ বাস ।

একই সঙ্গে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রাজভবনের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয় সকলে একযোগে মিলে উদ্ধার কাজ চালিয়ে যাবেন ।
আবারও ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি । প্রশ্নের মুখে পড়ল রেলের যাত্রীদের সুরক্ষাড় বিষয় । একই লাইনে কীভাবে এসে যেতে পারে দু’টি রেক? তাহলে কি সিগন্যাল বিভ্রাটেই এত বড় বিপত্তি? চালক কি ঘুমিয়ে পড়েছিলেন? সোমবারের রেল দুর্ঘটনা ফের উস্কে দিল একাধিক প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

