দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শুরু করা হল হেল্পলাইন

একই লাইনে চলে আসে দু’টি ট্রেন । ঘটে যায় বড়সড় রেল দুর্ঘটনা । সোমবার অসমের শিলচর থেকে শিয়ালদহের দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । জানা যায়, সিগন্যাল না পাওয়ায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি । আচমকাই ওই একই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি । কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি । মাল গাড়িটি আগরতলা থেকে কলকাতা থেকে যাচ্ছিল বলে জানা যায় ।

সংঘর্ষের অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে রেল লাইনের পাশে । আরও একটি কামরা উপরের দিকে উঠে যায় । ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী, মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৭ জনের । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, শিলিগুড়ির অদূরে দুর্ঘটনা কবলিত শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ১০ টি বাস দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানা যায় । সেই সাথে আজ বিকেল থেকে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি -কোলকাতা অতিরিক্ত বাস পরিষেবা চালু থাকবে ।

পাশাপাশি এই রেল দুর্ঘটনা নিয়ে শংকর ঘোষ জানান, যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের উদ্ধার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । এলাকার মানুষ এবং আমাদের ওই এলাকার বিধায়ক এবং নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছেন । খুব দ্রুত যাতে এই দুর্ঘটনার কবল থেকে মানুষকে উদ্ধার করা যায় তার চেষ্টা করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার পাশে রয়েছে । ইতিমধ্যেই উদ্ধারকারী টিম নেমে পড়েছে । প্রত্যেককে সুস্থ ভাবে ফেরানো এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ, সেটাই করা হচ্ছে ।

সুকান্ত মজুমদার জানান, যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রেল কর্তৃপক্ষ । ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার করা এই মুহূর্তে প্রধান কাজ । ইতিমধ্যেই উদ্ধারকারী টিম এবং আমাদের এলাকার নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছেছে । উদ্ধারকার্য জোরকদমে শুরু হয়েছে । কেন দুর্ঘটনা ঘটল সেটারও তদন্ত হবে নিশ্চিত থাকুন ।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন উদ্ধারকার্য শুরু হয়ে গেছে যুদ্ধকালীন তৎপরতায়।

ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে খোলা হয়েছে হেল্পলাইন ডেক্স । যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের পরিবারের সদস্যরা ফোন করছেন, যাত্রীদের নাম ও রিজার্ভেশন নম্বর দিয়ে তাঁদের অবস্থা সম্বন্ধে জানতে চিয়াছেন তাঁরা । অন্যদিকে জানা যায়, রেলের পোস্টাল ডিপার্টমেন্টের অফিসার, শংকর মোহন দাস যিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই ছিলেন, তিনি নিখোঁজ । শিয়ালদহের হেল্পলাইনে তার পরিবারের সদস্যরা এসে তার খোঁজ করেন । তবে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না রেলের কর্মীরা । শিয়ালদহের হেল্প ডেক্স নাম্বারে ইতিমধ্যেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে ফোন আসছে। এখনও পর্যন্ত হাজারেরও বেশি ফোন এসেছে, এই হেল্প ডেস্কে ।

হেল্পলাইন নম্বরঃ লুমডিং স্টেশন
03674263958
03674263831
03674263120
03674263126
03674263858

হেল্পলাইন নম্বরঃ গুয়াহাটি স্টেশন

03612731621
03612731622
03612731623

হেল্পলাইন নম্বরঃ কাটিহার স্টেশন
09002041952
9771441956

হেল্পলাইন নম্বরঃ শিয়ালদহ স্টেশন

033-23508794
033-23833326

ইতিমধ্যেই জানা গিয়েছে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী । প্রধানমন্ত্রীর দফতর থেকে আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছেন । একই সঙ্গে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ।

ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর । শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের ট্রেন দুর্ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধারকাজ যেন সফলভাবে সম্পন্ন হয়।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube