দক্ষিণে অব্যাহত গরমের দাপট, কবে হবে বৃষ্টি? এল সুখবর

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির দেখা নেই। চলছে তাপপ্রবাহ। বেশ কিছু জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। কোথাও কোথাও ভ্যাপসা গরম। সকাল হলেই চড়া রোদ, ঝরছে ঘাম। এই অবস্থায় একটাই প্রশ্ন উঠছে, দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে কবে? অবশেষে সুখবর দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নতুন সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। ১৮-২০ জুনের মধ্যে আগমন হবে বর্ষা। আগামী চারদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বাকি অংশে প্রবেশ করতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রাক বর্ষার বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহান্তে রবিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় গরমের দাপট অব্যাহত। আজ বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির নীচে।

দক্ষিণবঙ্গে যখন দাবদাহ সেইসময়ে ভরা বর্ষা উত্তরবঙ্গে। প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধস নেমেছে পাহাড়ে। সিকিম, গ্যাংটকে আটকে পড়েছেন পর্যটকেরা। সামনে আসছে হতাহতের খবর। তিস্তার জলস্তর বাড়ছে। আগামী পাঁচদিন উত্তরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube