গরমে স্নানের সময় ব্যবহার করুন এই উপাদানগুলি, ত্বক হবে প্রাণবন্ত

বাইরে বেরোলে রোদ ও ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একসার অবস্থা হয়ে যায়। এই গরমে দু’বার করে স্নানও করছেন কিন্তু অস্বস্তি কোনও ভাবে দূর হচ্ছে না। ঘামের কারণে ত্বকে জ্বালা, চুলকানির সমস্যা হতেই থাকে। কী করবেন ভাবছেন? এবার থেকে স্নানের সময় ব্যবহার করুন গোলাপ জল, দুধ এমনকি গ্রীন টি-ও ব্যবহার করতে পারেন।

কিভাবে ব্যবহার করবেন?

১. গোলাপ জল

ত্বকের জন্যে সবসময়ই খুব উপকারী গোলাপ জল। গরমে শরীর থেকে ঘামের গন্ধ দূর করতে স্নানের জলে তিন থেকে চার চামচ গোলাপ জল মিশিয়ে নিন। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর প্রাণবন্ত।

২. দুধ

দুধ খাওয়া যেমন শরীরের জন্যে জরুরী তেমনই ত্বকের যত্নের জন্যও দুধ খুব উপকারী। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে দুধ। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। জলে দুধ মিশিয়ে স্নান করুন। এক বালতি স্নানের জলে ১ কাপ দুধ মিশিয়ে নিন। এটি ত্বককে নরম করে তোলে।

৩. গ্রীন টি

ওজন কমাতে গ্রিনটি যেমন কার্যকরী তেমনই ত্বকের জন্যে ও দারুণ উপযোগী। গ্রীন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ত্বকের কোষকে পুনরুজ্জীবিত করে। গরমকালে স্নানের জলে এক কাপ গ্রিন টি মিশিয়ে স্নান করুন। ত্বকের উপর জমে থাকা সমস্ত ময়লা, টক্সিন বের করে দেবে গ্রিন টি। এতেই ত্বক হয়ে উঠবে সতেজ।

স্নানের সময় এই উপাদানগুলি ব্যবহার করলে ত্বক যেমন উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে তেমনই দূর হবে ঘামাচি, র‍্যাশ, ঘামের দুর্গন্ধও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube