।। মধুরিমা ভৌমিক ।।
গরমে শরীরে জলের ঘাটতি পূরণ করতে নিয়মিত ঘোল কিংবা লস্যি অনেকেই খান। গরমে প্রায় হজমের গোলমাল দেখা যায়। এই সমস্যা রুখতে টক দই বেশ উপকারী। কী কী উপকার হয়, আপনার শরীরের কোন সমস্যাগুলি দূর করতে সাহায্য করে টক দই, জানেন কি? দেখে নিন, খাওয়ার পর টক দই খেলে কী কী উপকার পাবেন?
১) ওজন নিয়ন্ত্রণ
দই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, সে কথা ভুল নয়। কিন্তু দুপুরের খাবার খাওয়ার পর দই খেলে তবেই মিলবে এই সুফল। তাই দুপুরে ভাত খাওয়ার পর পাতে থাকুক এক বাটি টক দই।
২) রোগ প্রতিরোধ করতে সাহায্য করে
দই খাওয়ার অন্যতম উপকারিতা হল এটি রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায়। শরীর সুস্থ রাখতে তাই দই খাওয়ার সত্যিই কোনও বিকল্প নেই। নিয়মিত করে দই খেলে অনেক রোগের সঙ্গে সহজেই লড়াই করতে পারবেন।
৩) হজমের গোলমাল ঠেকায়
টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান। এটি পেটের খেয়াল রাখতে সত্যিই দারুণ উপকারী। টক দইয়ে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান হজমের গোলমাল দূরে রাখে। গ্যাস-অম্বলের ঝুঁকি কমাতেও টক দই খাওয়া জরুরি।
৪) রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে
রক্ত চাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে উপকারী টক দই। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য টক দই ওষুধের মতো কাজ করে। চিকিৎসকেরাও টক দই খাওয়ার কথা বলে থাকেন। রক্ত চাপের মাত্রা কমাতে টক দই সত্যিই ওষুধের মতো কাজ করে।
৫) ত্বক এবং চুলের জন্য ভাল
টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাক্টিক অ্যাসিড। যা ত্বকে প্রাকৃতিক ‘এক্সফোলিয়েটর’ হিসাবে কাজ করে। শুধু তাই নয়, টক দইয়ের মধ্যে থাকা প্রোটিন এবং ভিটামিন মাথার ত্বকেও পুষ্টি জোগায়। পাশাপাশি চুলের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে।
তাই সুস্থ থাকতে নিয়ম করে শেষ পাতে থাকুক টক দই। তবে রাতে নয় দিনের বেলা অর্থাৎ দুপুরে খাওয়ার পর দই খেলেই উপকার পাবেন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

