অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়!

হাইভোল্টেজ লোকসভা নির্বাচন মিটতেই সাময়িক ‘বিরতি’ ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই কারণ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। শোনা গিয়েছিল, চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে যেতে পারেন তিনি। এরই মধ্যে রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তিনি। তৃণমূল সাংসদের অস্ত্রোপচারের জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেও খবর সূত্রের।

জানা গিয়েছে, এদিন সকাল ৮ টা নাগাদ কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর পিঠে এটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। গুরুতর কোনও সমস্যা নেই, অস্ত্রোপচারের পর সব ঠিক থাকলে আজই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা পুরো বিষয়টায় নজর রেখছেন। তৃণমূল সাংসদের অস্ত্রোপচারের খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করছেন দলীয় কর্মী-সমর্থকরা।

লোকসভা নির্বাচনের প্রচারে জেলায় জেলায় ঘুরে সভা-জনসংযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ফল হিসেবে কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে বাংলায়। এরপর চলতি সপ্তাহেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ জানান,  ‘শারীরিক চিকিৎসাজনিত কারণে আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নেব। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ ও সম্প্রদায়গুলির সমস্যা এবং চাহিদা বোঝার চেষ্টা করব। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গ সরকার নিষ্ঠার সাথে তাদের কাজ করবে।‘

বেশ কয়েক বছর ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাত্রাও করতে হয় তাঁকে। ২০২২ সালে দীর্ঘ ৭ ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর চোখে। রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। তবে নির্বাচনী প্রচারে তাঁকে একটানা বাইরে থাকতে হয়েছে। নিজের পোস্টে চোখের সমস্যার কথা উল্লেখ না করলেও রাজনইতিক মহলের একাংশের ধারণা ছিল, চোখের চিকিৎসার জন্য ফের বিদেশ সফরে যেতে পারেন অভিষেক। এই জল্পনার মধ্যেই কলকাতায় এক হাসপাতালে ভর্তি হলেন অভিষেক।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube