।। বাবাই প্রধান ।।
দুই বাংলার যৌথ প্রযোজনায় আসছে তুফান। এই ছবির হাত ধরেই একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবির পরিচালক রায়হান রাফি। আগেই সামনে এসেছিল ছবির ফার্স্ট লুক থেকে টিজার শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

দুই বাংলা মিলেমিশে একাকার। কখনও এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা ওপার বাংলায় আবার কখনও ওপার বাংলার তারকারা এপার বাংলায় অভিনয় করে মন জয় করে চলেছে সকলের। এবার দুই বাংলার যৌথ প্রযোজনায় আসছে তুফান। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত পরিচালক রায়হান রাফি। প্রথমবার দর্শকরা দেখবেন মিমি চক্রবর্তী-শাকিব খান জুটি। ছবিতে দ্বিতীয় নায়িকা হিসাবে থাকছেন বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবিতে একটি গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরিকে।

এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে টলিউড অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাকিব। এবার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে নতুন কী চমক দেবেন সেদিকেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা। আগেই সামনে এসেছিল ছবির ফার্স্ট লুক থেকে টিজার, শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। ভরপুর অ্যাকশন প্যাকেজ ছবি ‘তুফান’ ঈদ-উল-আযহায় মুক্তি পাবে বড় পদায়। ভারত-বাংলাদেশের যৌথ উদ্যাগে ছবি ‘তুফান’ বক্স-অফিসে কতটা ঝড় তুলবে তা সময় বলবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

