।। অদিতি হীরা ।।
ফের এক নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। ছবির নাম ‘সারফিরা’। অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির প্রথম পোস্টার শেয়ার করেই সিনেপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুধা কোঙ্গারা পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১২ ই জুলাই।
অক্ষয় জানিয়েছেন, আগামী ১৮ জুন প্রকাশ্যে আসবে ‘সারফিরা’ ছবির ট্রেলার। পোস্টার সামনে আসতেই রিভিল হয়েছে অভিনেতার ফার্স্ট লুক। তাঁর এই স্মার্ট-ড্যাসিং লুক নজর কেড়েছে সবার। এর পাশাপাশি ছবির পোস্টারে লেখা ‘ড্রিম সো বিগ, দে কল ইউ ক্রেজি’। ২০২০ সালের তামিল ছবি সুরারাই পোত্রু-র রিমেক ভার্সনই হল ‘সারফিরা’। সেই ছবির পরিচালকের আসনেও ছিলেন সুধা কোঙ্গারা, মুখ্য চরিত্রে দেখা মিলেছিল দক্ষিণী তারকা সুরিয়ার। তিনি জাতীয় পুরস্কারও জিতেছিলেন এই ছবির জন্য। এছাড়াও সেরা ফিচার ফিল্ম, সেরা মিউজিক ডিরেক্টর সহ মোট পাঁচটি জাতীয় পুরস্কারে নাম লিখিয়েছিল সুরারাই পোক্র ছবিটি।

এবার বলিউডে সেই ছবির রিমেক আসতে চলেছে। বিজয় সাক্সেনার চরিত্রে দেখা যাবে বলিউড খিলাড়িকে। অক্ষয় কুমারের পাশপাশি ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল, রাধিকা মদন, সীমা বিশ্বাস সহ আরও একাধিক তারকা। চলতি বছরে মুক্তি প্রাপ্ত ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। বেশ কয়েকবছর ধরে বক্স অফিসের ফলাফল জানান দিচ্ছে, অক্ষয়ের ঝুলিতে নেই কোনও সুপারহিট মুভি। সারফিরা ছবিতেই কী কামব্যাক করবে অক্ষয়? এই ছবি তাঁর তুরুপের তাস হবে কিনা তা বলবে সময়।
এছাড়াও একের পর এক ছাবি আসছে তাঁর। চলতি বছরে আসছে ‘খেল খেল মে’, ‘সিঙ্ঘম এগেন’, আর বড় দিনের আগে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবি নিয়ে আসছে অক্ষয় কুমার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

