পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাধারণের জন্য প্রবেশ বন্ধ অ্যাক্রোপলিসে

।। সানন্দা বসু ।।

অগ্নিসংযোগের ঘটনার জেরে আজ বন্ধ কসবার অভিজাত মল। আপাতত খুলছে না অ্যাক্রোপলিস। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সাধারণের জন্য বন্ধ রাখা হচ্ছে অভিজাত মল, জানিয়েছেন ডিজি ফায়ার জগমোহন। শুক্রবার সকালে আচমকাই অ্যাক্রোপলিসের ফুড কোর্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সেই আগুন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখতে গতকালের সিসিটিভি ফুটেজ চেয়েছে দমকল আধিকারিকরা। মলে ফায়ার সিস্টেম কেমন ছিল, সবকিছুই পরিদর্শন করে দেখেছেন তারা। ফরেন্সিক টিমও ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে। এছাড়াও ফায়ার সিস্টেম হ্যান্ডেলের জন্য যারা নিযুক্ত ছিলেন, তারা টেকনিক্যালি কোয়ালিফাইড ছিলেন কি না, জানার জন্য একটা লিস্ট চেয়ে পাঠানো হয়েছে ফায়ারের তরফে। অভিযোগ, এমারজেন্সি ফায়ার এক্সিট পরিষ্কার ছিল না।

জানা যায়, কসবার অ্যাক্রোপলিস মলে শুক্রবার দুপুরে আগুন লাগার পরে লিফ্‌ট বন্ধ দেখে সিঁড়ি দিয়ে পড়িমরি করে নীচে নামতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন সেখানে উপস্থিত লোকজন। তাঁদের অভিযোগ, ‘‘সিঁড়ির এমনই হাল ছিল যে, নামার জায়গাই প্রায় ছিল না। অনেকেই হাতে হাতে বস্তা তুলে একটির উপরে আর একটি রেখে এগিয়েছেন। হুড়োহুড়ির মধ্যে লোহার ঘায়ে আহতও হয়েছেন কেউ কেউ।’’ তাঁদের প্রশ্ন, এমন জরুরি সময়ে মূল ব্যবহার্য সিঁড়ির যে এই অবস্থা হয়ে রয়েছে, সেটা কি জানতেন না মল কর্তৃপক্ষ? সারা দিনেও এনিয়ে অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষের কোনও সদুত্তর মেলেনি।

দক্ষিণ কলকাতার এই শপিং মল অগ্নি-নির্বাপণে কতটা প্রস্তুত, তাঁদের পক্ষ থেকে সেই তথ্য তুলে ধরা হয়েছে। তবে অভিজাত জনপ্রিয় মলেই নিরাপত্তার এই হাল ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। মলে গিয়ে কিভাবে তারা নিশ্চিন্ত থাকবেন সেই সংশয়ও দেখা দিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube