দক্ষিণেশ্বরে দিদি-জামাইবাবুর ষড়যন্ত্রে খুন ভাই, ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

নিজের দিদি, জামাইবাবু ষড়যন্ত্রে করে খুনে করেছেন অপূর্ব ঘোষকে, দক্ষিণেশ্বরের ইঞ্জিনিয়ার খুনের ঘটনায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই অভিযুক্তদের খুন করা হয়েছে। জমি নিয়ে বিবাদের কারণেই এমন নৃশংসতা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কীভাবে নিজের বাড়িতেই খুন হলেন অপূর্ব, ঘটনার পুনর্নির্মাণ করতে তৎপর পুলিশ।

পুলিহ সূত্রে খবর, গত ১২ জুন মধ্যরাতে নিজের ঘরেই খুন হন দক্ষিণেশ্বরের বাসিন্দা অপূর্ব ঘোষ। উদ্ধার হয় রক্তাক্ত দেহ। ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না, সেই সুযোগে বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন ওই যুবক। পরিবারের সদস্যরা ফিরে অপূর্বর রক্তাক্ত দেহ দেখতে পান। শরীরে রয়েছে একাধিক ক্ষত চিহ্ন। ঘরের দেওয়াল ও মেঝেতে রক্তের দাগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অনুমান করা হয়েছিল, কুপিয়ে খুন করা হয়েছে যুবককে। কিন্তু নিজের বাড়িতে কিভাবে খুন হলেন তিনি, ঘনাতে থাকে রহস্য।

ঘটনার কয়েকদিনের মধ্যেই খুনের কিনারা করে ফেলে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে মৃতের দিদি, জামাইবাবুর কথায় সন্দেহ জাগে। এরপর তদন্ত এগোতে থাকলে সন্দেহ প্রকট হয়। গ্রেফতার করা হয় দুজনকে। শেষপর্যন্ত পুলিশি জেরায় জমি নিয়ে বিবাদের কারণে ভাইকে খুনের কথা স্বীকার করে নেয় দিদি ও জামাইবাবু। এই ঘটনায় তাঁদের এক আত্মীয়কেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দিদি-জামাইবাবু ষড়যন্ত্র করে ওই আত্মীয়কে দিয়ে অপূর্বকে খুন করিয়েছে।

শনিবার ব্যারাকপুর আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এরপরই খুনের ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। সমস্তটাই ভিডিওগ্রাফি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube