বাগদায় BJP-র প্রার্থী শান্তনু ঠাকুরের স্ত্রী? জল্পনা উঠতেই অসন্তোষ দলের অন্দরে!

আগামী মাসেই বাংলার চার কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচন। সেগুলির মধ্যে একটি বাগদা বিধানসভা কেন্দ্র। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল এবং বামেদের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এবার শোনা যাচ্ছে, বিজেপি প্রার্থী করতে পারে দলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। এই জল্পনা উঠতেই শুরু হয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল। তাঁদের একাংশের দাবি, বহিরাগত প্রার্থী আর চাই না। প্রকাশ পেয়েছে ক্ষোভ।

সূত্রে খবর, বাগদার প্রার্থী হিসেবে সোমা ঠাকুরের নাম নিয়ে জল্পনা শুরু হতেই অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, প্রত্যেকবার বহিরাগত কাউকে প্রার্থী করা হয়, ফলে বিধায়ককে কোনও জরুরী কাজে প্রয়োজন পড়লে বা সই লাগলে বনগাঁ বা গোপালনগরে যেতে হয়। স্থানীয়দের স্পষ্ট বার্তা, শান্তনু ঠাকুর হোক না কেন, বাইরে কাউকে প্রার্থী হিসেবে চাইছেন না তাঁরা।  

প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসতেই শাসক দল তৃণমূল বাড়তি অক্সিজেন পেয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আসন্ন উপনির্বাচনের আগে তাঁদের জমি শক্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাগদায় তৃণমূলের প্রার্থী দলের সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর।

২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগদান করেন। লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল তাঁকে। শান্তনু ঠাকুরের কাছেই পরাজিত হয়েছেন তিনি। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। জানা গিয়েছে, বিশ্বজিৎ দাস নিজেই প্রার্থী হতে চাননি, তিনি বর্তমানে সংগঠনের কাজে গুরুত্ব দিতে চাইছেন। পাশাপাশি, বাগদায় শাসক দলের প্রার্থীকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন বলেও জানা গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube