ওটিটিতে আসছে ‘দো অওর দো প্যায়ার’

।। সুস্মিতা সিং ।।

অপেক্ষার অবসান। এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘দো অওর দো প্যায়ার’। ছবিতে বিদ্যা বালান, প্রতীক গান্ধি, ইলিয়ানা ডিক্রুজ এবং সেন্ধিল রামামূর্তির অভিনয় প্রশংসা কুড়িয়েছিল সকলের। ছবিটির পরিচালনা করেছিলেন শীর্ষা গুহঠাকুরতা। বড়পর্দার পর সেই রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিই এবার ওটিটিতে। এই খবর ডিজনি প্লাস হটস্টার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঘোষণা করে।

ছবির পোস্টার শেয়ার করে ডিজনি প্লাস হটস্টার ক্যাপশনে লেখেন, “একবার পর্যাপ্ত নয়, প্রেমে পড়ুন আবার। ‘দো অওর দো প্যায়ার’-এর স্ট্রিমিং শুরু হয়ে গিয়েছে।” এরইসঙ্গে হ্যাশট্যাগে রয়েছে ‘দো অওর দো প্যায়ার অন হটস্টার।’

উল্লেখ্য, চলতি বছরের ১৯ শে এপ্রিল বড়পর্দায় মুক্তি পায় ‘দো অওর দো প্যায়ার’। রোমান্টিক কমেডি ঘটনার এই ছবিতে ফুটে উঠেছিল এক দম্পতির গল্প। বৈবাহিক জীবন, প্রেম, সম্পর্কের টানাপোড়েন এই সবের মোড়কেই তৈরি এই ছবি মন কেড়েছিল সিনেপ্রেমীদের। ছবিতে প্রশংসিত হয়েছে সকল অভিনেতা-অভিনেত্রীর অভিনয়। এখন দেখার বড়পর্দার মতো ওটিটিতে কতটা কামাল দেখাতে পারে ‘দো অওর দো প্যায়ার’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube