।। পম্পি রায় ।।
বলিউডে ব্যবসায়িক দিক থেকে লাভজনক ছবিগুলোর মধ্যে অন্যতম হল RRR, শোলে, মুঘল-ই-আজম, পাঠান এবং দঙ্গল। এছাড়াও আরও ছবি আছে। তবে জানেন কি এইসব ছবিকে ছাড়িয়ে সর্বকালের সবচেয়ে লাভজনক ছবি কোনটি? জানলে অবাক হবেন, ভারতের সবচেয়ে বড় হিট ফিল্মটি মাত্র ২৫ লক্ষ টাকায় তৈরি হয়েছিল, তাও কোনও নায়ক ও ভিলেন ছাড়া।

পশ্চিমি সিনেমার ধাঁচে ১৯৭০-এর দশকে হিন্দি সিনেমা প্রথমবার দেখল রাগ এবং হিংসার প্রতিফলন। ভারতীয় সিনেমা দেখল এক রাগী তরুণ যুবক অমিতাভ বচ্চনকে। অন্যদিকে দাপিয়ে কাজ করছিলেন ধর্মেন্দ্র ও বিনোদ খান্না। ভারতে বাড়তে থাকল অ্যাকশন এবং থ্রিলার ধর্মী ছবি। কিন্তু এর মধ্যে একটি ছোট-বাজেটের ভক্তিমূলক ছবি এসে বক্স অফিসের সব রেকর্ড তছনছ করে দেয়।

মাত্র ২৫ লক্ষ টাকার বাজেটে তৈরি, ১৯৭৫ সালের ভক্তিমূলক ছবি ‘জয় সন্তোষী মা’ হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের ‘সুপার হিট’ হিসাবে প্রমাণিত হয়েছিল। ‘জয় সন্তোষী মা’ বক্স অফিসে ৫ কোটি টাকা আয় করেছিল। আর কোনও হিন্দি ছবি একাই দেশীয় আয়ে তার বাজেটের ২০ গুণ আয় করতে পারেনি। নায়ক বা মারামারি ছাড়াই জয় সন্তোষী মা ছবিটি পরাজিত করেছে শোলে, বাহুবলীর মত ছবিকে।

বিজয় শর্মা পরিচালিত এই ছবিতে সন্তোষী মায়ের অলৌকিক ক্ষমতা দেখানো হয়েছে। কোনও বড় তারকা ছিলেন না।, ছিল না কোন প্রতিপক্ষ, মারামারি বা হিংস্রতার দৃশ্যও ছিল না। তবুও ছবিটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। বিশেষ করে উত্তর ভারতের ছোট শহরগুলিতে প্রভাব ফেলেছিল এই ছবি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

