প্রকাশ্যে জিতের ছেলের ছবি

।। বাবাই প্রধান ।।

বক্স-অফিসে এখন রমরমিয়ে চলছে সুপারস্টার জিৎ-এর ‘বুমেরাং’। এরই মাঝে প্রকাশ্যে আনলেন তাঁর দ্বিতীয় সন্তান রোনভের ছবি। অভিনেতা জিৎ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর তিনটি ছবি শেয়ার করেছেন। ছবি পোস্ট করতেই অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা শুভেচ্ছা জানাচ্ছেন।

গত বছর ১৬ অক্টোবর জিতের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। প্রায় ১১ বছর পর দ্বিতীয়বার বাবা হয়েছেন টলি তারকা। অভিনেতার ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। সে খবর তিনি নিজেই জানিয়েছিলেন। ছেলের নাম রেখেছেন রোনভ। তারপর থেকেই অভিনেতার ছেলেকে একঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন অনুরাগীরা। শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল। অবশেষে ছেলে রোনভ-এর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।

জিৎ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে রোনভ একা পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। দ্বিতীয় ছবিতে বাবার কোলে বসে রয়েছে একরত্তি, সঙ্গে আছে মা ও দিদি। তৃতীয় ছবিতে এক্সটেন্ডেড ফ্যামেলিকে দেখা গিয়েছে। অভিনেতার এই পোস্ট মূহর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

উলেখ্য, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন ঘরানার ছবি বুমেরাং। ছবিতে প্রথমবার অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন জিৎ। ছবির পরিচালনা করেছেন সৌভিক কুন্ডু। এই ছবি ইতিমধ্যেই বক্স-অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। এরই মাঝে জিৎ এর ছেলের ছবি সামনে আসতেই ডবল খুশিতে মেতেছেন জিৎ অনুরাগীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube