তাপপ্রবাহের মেয়াদ শেষ! কবে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে?

অবশেষে সুখবর এল দক্ষিণবঙ্গবাসীর জন্য। আগামী সপ্তাহেই প্রবেশ করবে বর্ষা। শনিবার থেকে ভ্যাপসা গরম কমতে শুরু করবে। যদিও আজ দক্ষিণের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে বলেও জানা গিয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। প্রাকবর্ষার বর্ষণে ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে। আগামী সপ্তাহে বুধবার বর্ষা প্রবেশ করতে পারে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেইসঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ কলকাতার আবহাওয়া (Kolkata Weather) শুষ্ক থাকবে। সকাল থেকেই দেখা গিয়েছে চড়া রোদের পরিস্থিতি। বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দক্ষিণবঙ্গে (South Bengal) যখন দাবদাহ সেইসময়ে ভরা বর্ষা উত্তরবঙ্গে। প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধস নেমেছে পাহাড়ে। সিকিম, গ্যাংটকে আটকে পড়েছেন পর্যটকেরা। সামনে আসছে হতাহতের খবর। তিস্তার জলস্তর বাড়ছে। আগামী পাঁচদিন উত্তরে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। 

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube