সপ্তাহান্তে যাত্রী দুর্ভোগের আশঙ্কা! শিয়ালদহ শাখায় ফের বাতিল একগুচ্ছ ট্রেন

সপ্তাহান্তে ফের সমস্যার মুখে পড়তে হতে পারে যাত্রীদের। শিয়ালদহ শাখায় সেতু রক্ষণাবেক্ষণের জন্য বাতিল করা হবে একগুচ্ছ ট্রেন। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত সপ্তাহেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য বাতিল ছিল একাধিক ট্রেন। যারফলে ভোগান্তির শিকার হন যাত্রীরা। সপ্তাহান্তে ফের ট্রেন পরিষেবা বন্ধ থাকবে, কীভাবে গন্তব্যে যাবেন? বাড়ি ফিরবেন কীভাবে? এখনই পরিকল্পনা করে নিন।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ শাখায় সেতু রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৫ জুন অর্থাৎ শনিবার রাত ১০.৩০ টা থেকে ১৬ জুন, রবিবার সন্ধ্যে ৬.৩০ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দমদম, বরানগর, বেলঘড়িয়া লাইনে ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করার কথাও জানানো হয়েছে। এছাড়া একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হবে। গত সপ্তাহেই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ ছিল। শুক্রবার থেকে রবিবার দুপুর পর্যন্ত কোনও ট্রেন ওই পাঁচ প্ল্যাটফর্মে ঢুকছিল না। ফলে অনেক ট্রেন বাতিল করতে হয়েছিল।

নৈহাটি, রানাঘাট, বনগাঁ, হাসনাবাদ শাখার যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অনেক ট্রেন দমদম ও দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলছিল। ব্যস্ত সময়ে ট্রেন বন্ধ থাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। ট্রেন বাতিলের কারণে স্বাভাবিকভাবেই ভিড় বেড়েছিল। যার ফলে ট্রেন থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুর খবরও সামনে এসেছে। এক সপ্তাহের মধ্যেই ফের বাতিল হচ্ছে একাধিক ট্রেন।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube