সুশান্ত সিং রাজপুতের চতুর্থ মৃত্যুবার্ষিকী, ন্যায়বিচারের দাবিতে দিদির পোস্ট

।। পম্পি রায় ।।

বলিউডের অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন সুশান্ত সিং রাজপুত। এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি, ছিঁচোড়ে, কাই পো চে-র মত একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দেয়। ২০২০ সালের ১৪ জুন নিজের মুম্বইয়ের বাসভবনে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শুধু অনুরাগীরা নয়, এই খবর সামনে আসার পর কেউই বিশ্বাস করতে পারছিলেন না যে, সুশান্ত আর নেই। প্রথমে মুম্বই পুলিশ এবং তারপরে সিবিআই তদন্ত শুরু করলেও এখনও মামলার নিষ্পত্তি হয়নি। যদিও সামনে আসা আত্মহত্যার তত্ত্ব সুশান্তের পরিবার ও ঘনিষ্ঠরা কেউই মানতে চাননি। সত্যিই তো এত মেধাবী একজন ছাত্র, যার উজ্জ্বল কেরিয়ার, সে কেন আত্মহত্যা করবে? এই প্রশ্নই সামনে এসেছিল।

সুশান্তের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ভাইকে স্মরণ করে, দিদি শ্বেতা সিং কীর্তি ইনস্টাগ্রামে ন্যায়বিচার চেয়ে একটি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “ভাই আমাদের ছেড়ে চলে যাওয়ার ৪ বছর হয়ে গেছে এবং আমরা এখনও জানি না যে ১৪ জুন, ২০২০-তে কী ঘটেছিল। ভাইয়ের মৃত্যু একটি রহস্য হয়ে রয়ে গিয়েছে। আমি অসহায় বোধ করছি এবং সত্যি জানার জন্য কর্তৃপক্ষের কাছে অসংখ্যবার অনুরোধ করেছি। আমি আমার ধৈর্য হারাচ্ছি এবং হাল ছেড়ে দেওয়ার মত অবস্থা। কিন্তু আজ, শেষবারের মতো, যারা এই মামলায় সাহায্য করতে পারেন তাদের প্রত্যেককে বলছি, বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করুন আমাদের ভাই সুশান্তের কী হয়েছে তা কি জানার অধিকার কি আমাদের নেই? এটা কেন রাজনৈতিক এজেন্ডা হয়ে গেল? সেদিন কী ঘটেছিল তা কেন স্পষ্ট সোজা জানানো হচ্ছে না?”

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি তাঁর ভাইয়ের জন্য ন্যায়বিচার চেয়ে মামলাটির দ্রুত নিষ্পত্তি করার আবেদন জানান। সুশান্তের জনপ্রিয় সিরিয়াল পবিত্র রিস্তার সহ-অভিনেতা এবং ভালো বন্ধু মহেশ শেঠিও ইনস্টাগ্রামে হ্যাশ ট্যাগ দিয়ে সুশান্তের জন্য ন্যায়বিচার দাবি করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube