গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে পাহাড়ের ঠিকানায় সিকিমে ছুটি কাটাতে গিয়েছিল বহু মানুষ। কিন্তু তাঁদের জীবনে কার্যত অভিশাপ হয়ে দাঁড়াল এই ভ্রমণ। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামতে শুরু করেছে। ইতিমধ্যেই মৃত্যুর খবর এসেছে। ধসের কারণে বন্ধ রাস্তা। আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তাঁদের।
দুর্যোগের জেরে উত্তর সিকিমের বেইলি ব্রিজ ভেসে যাওয়ায় চুংথাং, লাচুং, লাচেন বিচ্ছিন্ন হয়েছে। তার ফলে ১৫০০ পর্যটক আটকে পড়েছেন। এদিকে গ্যাংটক-শিলিগুড়ি যাতায়াতের ১০ নং জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। এরফলে অনেক পর্যটকদের সমস্যা বেড়েছে। শুক্রবার জরুরী ভিত্তিতে বৈঠক করে জেলা প্রশাসন। তিস্তা বাজার এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা জানায় তারা। ক্ষতিপূরণ সংক্রান্ত বেশ কিছু তথ্য জানিয়েছে প্রশাসন। ছোট গাড়ি চলাচলের জন্য সিকিমগামী জাতীয় সড়ক খোলা থাকলেও ধসের আশঙ্কায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে বলে খবর। অন্যদিকে, লামাহাটা হয়ে দার্জিলিং যাওয়ার বা ওই পথে সিকিম, কালিম্পং যাওয়ার রাস্তা শুক্রবার বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে রাস্তা খোলা হবে বলে জানা গিয়েছে।
সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর সিকিমে সবেচেয়ে খারাপ পরিস্থিতি। এখনও পর্যন্ত বেশ কিছুজন নিখোঁজ। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী। জলের মাত্রা বিপদসীমা পেরিয়ে গিয়েছে। ঘরছাড়াদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন ও সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
ধসের কারণে ১০ নং জাতীয় সড়ক বন্ধ। তাই সিকিমে আটকে পড়া বাংলার বাসিন্দাদের ফিরিয়ে আনা বেশ চাপের হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে প্রশাসনের তরফে ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যেগুলি বিকল্প পথে শিলিগুড়ি যাতায়াত করতে পারবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

