শহরে ফের অগ্নিকাণ্ড, অ্যাক্রোপলিস মলে বিধ্বংসী আগুন, বাড়ছে দমকলের সংখ্যা

কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। কসবার অ্যাক্রোপলিস মলে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে ৪ টি দমকলের ইঞ্জিন আনানো হয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিতে ক্রমশ বাড়ছে ইঞ্জিনের সংখ্যা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একাধিক জন অসুস্থ হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রথম অ্যাক্রোপলিস মলের একটি বইয়ের দোকানে আগুন লাগে, সেখান থেকেই ফুড কোর্টে আগুন ছড়িয়ে যায়। ঘটনার সময় ভিতরে অনেক মানুষ ছিলেন, আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদের নিরাপদভাবে বাইরে নিয়ে আসা হয়। পার্শ্ববর্তী গীতাঞ্জলী স্টেডিয়ামে তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। দমকলের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে বলে খবর। ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনিও পরিস্থিতির উপর নজর রাখছেন।

বিধ্বংসী আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মলের কাচ ভাঙা হচ্ছে। মলের সামনের রাস্তায় বন্ধ করা হয়েছে যান চলাচল। ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ায় যানজটের সমস্যা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার পার্ক স্ট্রীটে একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের উপরের তলায় একটি নাইট ক্লাব রেস্তোরাঁ থাকায় প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে যায়। সেই ঘটনার চারদিনের মাথায় ফের কলকাতা অগ্নিকাণ্ড।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube