আসছে ‘বর্ডার ২’, প্রকাশ্যে প্রথম ঝলক

।। সুস্মিতা সিং ।।

‘বর্ডার’, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই মাল্টিস্টারার বলিউড ছবি নজর কেড়েছিল গোটা দেশবাসীর । ছবির প্রতেকটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে । আর সেই সময় থেকেই দর্শকদের প্রশ্ন ছিল, কবে আসছে ‘বর্ডার ২’? অবশেষে অপেক্ষার অবসান, আসছে ‘বর্ডার ২’

সম্প্রতি অভিনেতা সানি দেওল তার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ‘বর্ডার ২’– এর প্রথম ঝলক। ভিডিওর শুরুতেই ‘সন্দেশে আতি হ্যায়’ গানটি বাজতে শোনা যাচ্ছে এবং এই সুরে সকলকে নাচতেও দেখা যাচ্ছে । ভিডিওটি শেয়ার করে সানি দেওল লিখেছেন, ‘একজন সৈনিক আবার আসছেন তাঁর ২৭ বছরের পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে । আসছে ভারতের সবচেয়ে বড় যুদ্ধের ছবি বর্ডার ২

‘বর্ডার ২’ ছবির পরিচালনা করছেন অনুরাগ সিং । ছবির প্রযোজনায় রয়েছেন জেপি দত্ত, নিধি দত্ত এবং ভূষণ কুমার । সূত্রের খবর, অক্টোবরেই শুরু পারে এই ছবির শুটিং। তবে এই ছবির শুটিং হবে বাস্তব লোকেশনে ।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’-এ সানি দেওলের সঙ্গে অক্ষয় খান্না, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রাখি গুলজার, তাবু, পূজা ভট্ট, পুনিত ইসার এবং কুলভূষণ খারবান্দার মতো অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছিলেন । তবে এখনও ‘বর্ডার ২’ তে কাদের দেখা যেতে চলে তা স্পষ্ট করে জানাননি ছবির নির্মাতারা । তবে শোনা যাচ্ছে, ‘বর্ডার ২‘ তে সানি দেওলের সঙ্গে এবার দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকেও । এখন দেখার এই আইকনিক ছবির সিক্যুয়েল কবে আসে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube