।। অদিতি হীরা ।।
ঠিক এক বছরের ব্যবধানে ওটিটিতে ফিরছে বিগ-বস ৩ । বিগ-বস নিয়ে দর্শকেরা থাকেন অধীর অপেক্ষায় । অবশেষে সেই অপেক্ষায় এবার পড়তে চলেছে বিরতি । কিছুদিন আগে এই শো-এর সঞ্চালক নিয়ে এক বড় চমক সামনে এসেছে । জানা যায়, এবার বলিউডের এক জনপ্রিয় অভিনেতা থাকবেন বিগ বসে ।

কয়েকদিন আগে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিগ-বস সিজন থ্রি-র একটি টিজার সামনে আসে । সেখানে আডালে ছিলেন সঞ্চালক, ক্রিয়েট করা হয়েছে মিস্ট্রি । সলমান খানের পর এবার শো হোস্ট করতে দেখা যাবে অনিল কাপুর-কে। এই প্রথম কোনও রিয়্যালিটি শোয়ে হোস্ট করবেন অনিল কাপুর । এর আগে ২০২১- এ বিগ-বস ওটিটির সিজন ওয়ানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন করণ জোহর । তার ঠিক দু-বছর পর ২০২৩ সালে ওটিটিতে আসে বিগ-বস সিজন টু । সেখানে হোস্ট হিসেবে দেখা গেছে সলমান খানকে ।

দর্শকদের মধ্যে একদিকে যেমন শোয়ের হোস্ট নিয়ে কৌতূহল থাকে । অন্যদিকে প্রতিযোগীর নিয়েও দর্শকদের আগ্রহ কম নয় । টিভি অ্যাক্টর থেকে শুরু করে ফিল্ম অ্যাক্টর, সিনেমাটোগ্রাফার, সিঙ্গার সবাই থাকেন প্রতিযোগীদের তালিকায় । এবারও প্রতিযোগী নিয়ে থাকছে এক বড় চমক ।

বলিউডের এক জনপ্রিয় অভিনেতা জাভেদ জাফরিকে, প্রতিযোগীর ভূমিকায় দেখা যাতে পারে বলে গুঞ্জন । তবে বিগ-বস সিজন থ্রি-তে তাঁর দেখা মিলবে কি না, সেই অপেক্ষা ২১ জুন পর্যন্ত ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

