মা-মেয়েতে মজেছেন সোশ্যাল দুনিয়ায়

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। অদিতি হীরা ।।

বলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু । রেস, ফির হেরা-ফেরি, ধুম -এর মতো একাধিক ছবিতে দেখা গেছে এই বঙ্গ তনায়াকে । এক সময় চুটিয়ে অভিনয় করেছেন তিনি । তবে এখন রুপোলি পর্দা থেকে বেশ দূরে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত অভিনেত্রী ।

তাঁর জীবনের খুঁটি নাটি সবটাই শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তিনি এখন যে তাঁর একরত্তি মেয়ে দেবীকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত তা তাঁর সোশ্যাল মিডিয়াতে চোখ পডলেই বোঝা যায় । তাঁর মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করতেই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল ।

বিপাশা বসুও বিশেষ কোন উৎসবের দিন থেকে শুরু করে দেবীর রোজকার নানা অ্যাক্টিভিটি সবটাই শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ।

কখনও দোলের দিনের ভিডিও আবার কখনও দেবীর প্রথম ছবি আঁকা বা বিপাশার সঙ্গে করা যোগার ভিডিও সামনে আসতেই বিপাশা ভক্তদের মন জয় করে ।

সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবীর ছবির পাশাপাশি তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন ।

তবে সেই ছবির ক্যাপশনে অনেকেই দেবীর হাসির সঙ্গে তাঁর বাবা করণ সিং গ্রোভারের সঙ্গে মিল আছে বলে মনে করেছেন । তবে দেবীর সব ছবি সামনে আসতেই ব্যাপক ভাইরাল নেটদুনিয়ায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube